ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৩, ৪ জুলাই ২০২১
আপডেট: ০০:০৫, ৫ জুলাই ২০২১

সোমবার থেকে সারাদেশে স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করবে টিসিবি

ফাইল ছবি

ফাইল ছবি

লকডাউনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সোমবার থেকে দেশব্যাপী স্বল্পমূলে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ২৯ জুলাই পযর্ন্ত চলবে এ কার্যক্রম।

রবিবার (৪ জুলাই) টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হুমায়ুন কবির বলেন, করোনায় সাধারণ ভোক্তাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ করার লক্ষ্যে সোমবার থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে। ঈদ-উল-আযহার ছুটি ব্যতিত ২৯ জুলাই পর্যন্ত চলবে এ কার্যক্রম।

টিসিবি জানায়, দেশের সকল মহানগরী, জেলা ও উপজেলায় ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্যসামগ্রী বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক রয়েছে। ট্রাকসেলে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুরের ডাল প্রতি কেজি ৫৫ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা দরে মিলবে।

করোনাভাইরাসের আপডেট

সারা বিশ্বের আপডেট: আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৯৮০ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৮১৯ জন।এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৮৬ হাজার ৮৯৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৫৯০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৮৫ লাখ ৯৮ হাজার ৮৮৫ জন। বিস্তারিত...

বাংলাদেশের আপডেট: দেশে গত এক দিনে করোনাভাইরাসে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। উল্লেখিত সময়ে মারা গেছেন আরও ১৫৩ জন। এ নিয়ে টানা আট দিন দেশে শতাধিক মৃত্যু হলো করোনায়। এক দিনে দেড় শতাধিক মৃত্যুতে করোনায় প্রাণহানি ১৫ হাজার ছাড়িয়েছে। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়