নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৯, ৫ জুলাই ২০২১
আপডেট: ১২:২২, ৫ জুলাই ২০২১
আপডেট: ১২:২২, ৫ জুলাই ২০২১
আজ থেকে খোলা থাকছে ব্যাংক
ফাইল ছবি
সীমিত পরিসরে আজ সোমবার থেকে খোলা থাকছে ব্যাংক। লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। করোনার বিস্তার রোধে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সরকারঘোষিত কঠোর লকডাউনের মধ্যে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ সময় নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে আন্ত ব্যাংক চেক নিষ্পত্তির নতুন সূচিও ঘোষণা করা হয়েছে।
ব্যাংক খোলা রাখা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে, বিধি-নিষেধ চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিসহ প্রতি রবিবারও ব্যাংক বন্ধ থাকবে।
ছুটির দিন ও রবিবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিনে ব্যাংকিং সময়সূচি হবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়






















