আপডেট: ০৬:৫৫, ৯ সেপ্টেম্বর ২০১৯
জাপানে টাইফুন ফ্যাক্সাই তাণ্ডবে বিদ্যুৎহীন ১০ লাখ লোক
জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ফ্যাক্সাই। টাইফুনের আঘাতে বর্তমানে দেশটির প্রায় ১০ লাখের মতো লোক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এছাড়া প্রতিকূল আবহাওয়ার জন্য বাতিল করা হয়েছে একশ’টিরও বেশি বিমান ফ্লাইট।
সোমবার দেশটির উপকূলীয় শহর চিবায় স্থানীয় সময় ভোরে ঘণ্টায় ২০৭ কিলোমিটার গতিবেগে আঘাত হানে ফ্যাক্সাই। টাইফুনের প্রভাবে অঞ্চলটিতে ভারি বর্ষণ ও ঝড়ো বাতাস বইছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা ‘জাপান মেটেওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ)’। এছাড়া বেশ কয়েক স্থানে ভূমিধসের ঘটনাও ঘটেছে।
চিবায় ধ্বংসযজ্ঞ চালিয়ে টাইফুনটি বর্তমানে রাজধানী শহর টোকিও’র দিকে সড়ে এসেছে। সেখানে ঝড়ের প্রভাবে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ। এছাড়া ঝড়ের আঘাতে একজনের মৃত্যু হয়েছে বলেও টোকিও পুলিশ জানিয়েছে।
কমিউটার ট্রেন চলাচল বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। এছাড়া বাতিল করা হয়েছে শতাধিক বিমান ফ্লাইটও। বাতিল ঘোষণা করা বিমান ফ্লাইটগুলোর মধ্যে স্থানীয় জাপান এয়ারলাইন্সেরই রয়েছে ৪৯টি ফ্লাইট ও নিপ্পন এয়ারওয়েজের রয়েছে ৪১টি ফ্লাইট। টাইফুনের কারণে টোকিও সমুদ্রবন্দরেও বন্ধ করা হয়েছে যাবতীয় কার্যক্রম।
সূত্র: এএফপি
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























