নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৪৩, ৫ জুলাই ২০২১
এবার সর্বনিম্ন বয়সসীমা ৩৫ রেখে চালু হচ্ছে টিকার নিবন্ধন
শিগগিরই করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।
সোমবার (৫ জুলাই) সংবাদমাধ্যমে এমনই তথ্য জানিয়েছেন তিনি বলেন, ‘এ দফায় ৩৫ বছর বয়সীরাও নিবন্ধন করতে পারবেন।’
মহাপরিচালক বলেন, ‘বর্তমানে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরা করোনার টিকা প্রাপ্তির জন্য নিবন্ধন করতে পারছেন। এটি এখন কমিয়ে আনা হয়েছে। ৩৫ বছরের ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের ক্ষেত্রে কৃষক-শ্রমিকদেরও যুক্ত করা হচ্ছে।’
স্বাস্থ্য অধিদফতরের শনিবারের টিকাবিষয়ক তথ্য বলছে, টিকা নিতে এখন পর্যন্ত মোট ৭২ লাখ ৮২ হাজার ৮৬৯ জন নিবন্ধন করেছেন। তাদের অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ১ লাখ ১১ হাজার ৭২২ ডোজ, সিনোফার্মের ৮০ হাজার ৯৮৫ ও ফাইজারের ২ হাজার ৭৪২ ডোজ টিকা দেওয়া হয়েছে।
করোনাভাইরাসের আপডেট:
সারাবিশ্বের আপডেট: গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ৯৩ হাজার ১৮৬ জনে। এছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৮৫৭ জন। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ৩৪২ জনে। বিস্তারিত...
বাংলাদেশের আপডেট: রবিবার (৪ জুন) বিকালের আপডেট অনুযায়ী, গত এক দিনে করোনাভাইরাসে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। উল্লেখিত সময়ে মারা গেছেন আরও ১৫৩ জন। এ নিয়ে টানা আট দিন দেশে শতাধিক মৃত্যু হলো করোনায়। এক দিনে দেড় শতাধিক মৃত্যুতে করোনায় প্রাণহানি ১৫ হাজার ছাড়িয়েছে। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















