ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:২৮, ৫ জুলাই ২০২১
আপডেট: ১৩:৪০, ৫ জুলাই ২০২১

দুদিন পর বাড়তে পারে বৃষ্টি

রোববার থেকে দেশে বৃষ্টির প্রবণতা কমে এসেছে। ফলে বাড়তে পারে তাপমাত্রা। তবে আগামী দু-দিন পর ফের বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানান আব্দুর রহমান খান।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগ ছাড়া সব বিভাগে কম-বেশি বৃষ্টি হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়