নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৫৯, ৫ জুলাই ২০২১
সর্বাত্মক লকডাউন বাড়ল আরও এক সপ্তাহ
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চলমান সর্বাত্মক লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। ফলে আগামী ১৪ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে কঠোর বিধিনিষেধ।
সোমবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধিনিষেধ ৭ জুলাই মধ্যরাত হতে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে রোববার করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি লকডাউন সাতদিন বাড়ানোর পরামর্শ দিয়েছিল।
কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ গণমাধ্যমকে বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি, অন্তত দুই সপ্তাহ পুরোপুরি লকডাউন থাকা উচিত। বিজ্ঞানসম্মতভাবে সেটাই করা উচিত।
তিনি বলেন, সাতদিন তো সরকার দিয়েছিল, সেটা ৭ জুলাই শেষ হবে। জাতীয় কারিগরি পরামর্শক কমিটি যে পরামর্শ দিয়েছে তাতে এটা (লকডাউন) দুই সপ্তাহ লাগবে; না হয়তো কাজ হবে না। আমরা এখনও মনে করি, এটা আরও এক সপ্তাহ বাড়ানো প্রয়োজন।
উল্লেখ্য, গত ৩০ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। সেই প্রজ্ঞাপনে ২১টি শর্ত যুক্ত করে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়।
দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি
সারাদেশে উদ্বেগজনকভাবে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। সাথে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। টানা ৮ দিন ধরে শতাধিক মৃত্যু দেখছে বাংলাদেশ।
রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, দেশে করোনায় একদিনে আরও ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৬৫ জনে।
২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৬৬১ জন। দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জনে।
বিজ্ঞপ্তি অনুযায়ী গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছে ৪ হাজার ৬৯৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















