ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৭, ৫ জুলাই ২০২১
আপডেট: ২১:১২, ৫ জুলাই ২০২১

আজ থেকে পাঁচ হাজার মানুষকে খাবার দেবে ডিএমপি

আজ থেকে প্রতিদিন পাঁচ হাজার ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর ও অসহায় নাগরিককে খাবার দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ কর্মসূচি টানা ৭ দিন চলবে। 

ডিএমপির গণযোগাযোগ শাখার এডিসি ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কঠোর লকডাউনে কর্ম হারিয়ে ঘরবন্দি মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে,  যারা বিশ্বাস করে ‘মানুষ মানুষের জন্যে’।

তিনি আরো বলেন, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে প্রতিদিন ডিএমপির ৫০ থানা এলাকায় একযোগে স্বাস্থ্যবিধি মেনে এ খাবার বিতরণ করা হবে।

এডিসি ইফতেখায়রুল ইসলাম বলেন, করোনা ঢেউ মোকাবিলায় জনস্বার্থে সরকারঘোষিত সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ চলছে। প্রাণচঞ্চল এ ঢাকা শহর প্রায় থমকে গেছে। দুর্যোগ মোকাবিলা করতে গিয়ে আরো বেশি বিপাকে আছেন অসহায় নাগরিকরা।

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ক্ষুদ্র প্রয়াস বলেও মন্তব্য করেন এডিসি ইফতেখায়রুল।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়