ঢাকা, শনিবার ০৮ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৪ ১৪৩৩

প্রকাশিত: ০৭:৩২, ৯ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৮:০৭, ৯ সেপ্টেম্বর ২০১৯

নিরাপদ পানির জন্য উগান্ডায় ‘প্রশিক্ষণে’ ৪১ জন

আইনিউজ ডেস্ক: নিরাপদ পানি সম্পর্কিত প্রশিক্ষণের জন্যে পূর্ব–মধ্য আফ্রিকার দরিদ্র দেশ উগান্ডায় গেছেন চট্টগ্রাম ওয়াসার ২৭ কর্মকর্তা-কর্মচারী। তাদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের আরও ১৪ জন কর্মকর্তাও দেশটি ভ্রমণে গেছেন।

এক প্রতিবেদনে জাতীয় দৈনিক প্রথম আলো জানিয়েছে, বিশ্বব্যাংকের অর্থায়নে ১ হাজার ৮০০ কোটি টাকার ‘চিটাগং ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট’ (সিডব্লিউএসআইএসপি) বাস্তবায়নের কাজ করছে চট্টগ্রাম ওয়াসা। এ প্রকল্পের অধীনে ‘ওয়াসার সক্ষমতা বাড়াতে’ পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে উগান্ডার ‘ন্যাশনাল ওয়াটার অ্যান্ড স্যুয়ারেজ করপোরেশন’। এ জন্য ওয়াসা থেকে প্রায় ১১০ কোটি টাকা নিচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে আরও জানানো হয়, পরামর্শক প্রতিষ্ঠানটিই চার ভাগে ওয়াসা ও মন্ত্রণালয়ের ৪১ জন কর্মকর্তা-কর্মচারীকে তাদের দেশে প্রশিক্ষণের জন্য নিয়ে গেছে। একই প্রকল্পের অধীনে নেদারল্যান্ডসেও গেছেন ১৫ জন কর্মকর্তা।

উগান্ডার বেশির ভাগ মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত। সেখানে উন্নত পয়োনিষ্কাশন সুবিধারও অভাব। অথচ চট্টগ্রাম ওয়াসা তাদের ২৭ জন কর্মকর্তা–কর্মচারীকে ‘প্রশিক্ষণের’ জন্য পূর্ব–মধ্য আফ্রিকার এই দরিদ্র দেশে পাঠিয়েছে। তাঁদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের আরও ১৪ জন কর্মকর্তাও দেশটি ভ্রমণে গেছেন।

বিশ্বব্যাংকের অর্থায়নে ১ হাজার ৮০০ কোটি টাকার ‘চিটাগং ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট’ (সিডব্লিউএসআইএসপি) বাস্তবায়নের কাজ করছে চট্টগ্রাম ওয়াসা। এ প্রকল্পের অধীনে ‘ওয়াসার সক্ষমতা বাড়াতে’ পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে উগান্ডার ‘ন্যাশনাল ওয়াটার অ্যান্ড স্যুয়ারেজ করপোরেশন’। এ জন্য ওয়াসা থেকে প্রায় ১১০ কোটি টাকা নিচ্ছে প্রতিষ্ঠানটি।

পরামর্শক প্রতিষ্ঠানটিই চার ভাগে ওয়াসা ও মন্ত্রণালয়ের ৪১ জন কর্মকর্তা-কর্মচারীকে তাদের দেশে প্রশিক্ষণের জন্য নিয়ে গেছে। একই প্রকল্পের অধীনে নেদারল্যান্ডসেও গেছেন ১৫ জন কর্মকর্তা।

তবে উগান্ডা সফর নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসা বোর্ডেরই কয়েকজন সদস্য ও সংস্থাটির একাধিক কর্মকর্তা। একটি দরিদ্র দেশে প্রশিক্ষণের জন্য যাওয়াকে তাঁরা বলছেন ‘আনন্দ ভ্রমণ’। কর্মকর্তা–কর্মচারীদের খুশি রাখতে ওয়াসার ব্যবস্থাপনা পর্ষদ এ কাজ করেছে। আর মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে যাওয়া হয়েছে প্রকল্প অনুমোদনসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পেতে।

ওয়াসার একজন কর্মকর্তা জানান, এসব সফরে ব্যয় হয়েছে অন্তত পাঁচ কোটি টাকা। প্রাথমিকভাবে এ ব্যয় বিশ্বব্যাংক বহন করলেও পরে সুদে-আসলে তা ওয়াসাকেই পরিশোধ করতে হবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়