ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১০, ৫ জুলাই ২০২১
আপডেট: ২০:৫২, ৫ জুলাই ২০২১

‘করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ ঠেকানোই সরকারের লক্ষ্য’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

দেশে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

প্রজ্ঞাপন জারির পর সাংবাদিকদের সাথে আলাপ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ ঠেকানোই সরকারের লক্ষ্য। 

প্রতিমন্ত্রী বলেন, দেশজুড়ে যে পরিস্থিতি আছে, সেটি বিবেচনা করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী এই সংক্রমণ রোধ করার জন্য আরো এক সপ্তাহ বিধিনিষেধ আরোপ করা হলো।

সংক্রমণ নিয়ন্ত্রণ করাকেই সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যেভাবে উচ্চ হারে বেড়ে যাচ্ছিল, সেটা কমানোর এটাই (কঠোর লকডাউন) একমাত্র উপায়।

তিনি বলেন, কঠোর বিধিনিষেধ আরোপ করার পরও প্রতিনিয়ত আমরা দেখছি এটা (সংক্রমণ ও মৃত্যু) ওঠানামা করছে আশঙ্কাজনকভাবে। পরিস্থিতি বিবেচনা করে ১২ অথবা ১৩ জুলাই আমরা পরবর্তী সিদ্ধান্ত দিতে পারব।

তিনি আরো বলেন, গতবার ঈদে মানুষ যেভাবে বাড়ি গেল, তাদের বোঝানো গেল না। আপনি বলতে পারেন, তার একটা ফল আমরা পাচ্ছি। ফলে এবারও আমাদের সামনে বড় চ্যালেঞ্জ।

উল্লেখ্য, সোমবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউনের মেয়াদ বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধিনিষেধ ৭ জুলাই মধ্যরাত হতে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়