প্রকাশিত: ০৭:০৭, ৯ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৭:০৭, ৯ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৭:০৭, ৯ সেপ্টেম্বর ২০১৯
আসামে জাল সৌদি রিয়ালসহ ৪ বাংলাদেশি গ্রেফতার
ভারতের আসাম থেকে দুই লাখ রুপি সমপরিমাণ জাল সৌদি রিয়ালসহ চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে জানানো হয়, রোববার তাদের গ্রেফতার করেছে ভারতের পুলিশ।
গ্রেফতাররা হলেন মো. রিপন খান, মো. কবির সরদার, আসাদুজ্জামান ও জামাল মুন্সী।
পুলিশ জানায়, এ সময় ৬টি মোবাইল ফোন এবং ৫টি বাংলাদেশি পাসপোর্টও জব্দ করা হয়েছে।
খবরে আরো বলা হয়, গত মাসে তারা এক ব্যক্তির সঙ্গে প্রতারণায় যুক্ত ছিল বলে অভিযোগ আছে। তবে রোববার তারা সৌদি আরবের ভুয়া রিয়াল বিনিময় করে আরো একজনের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেছিল। এ সময় তাদের গ্রেফতার করা হয়েছে। আইনিউজ/এসবি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























