নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:২৩, ৫ জুলাই ২০২১
করোনায় জীবন দিলেন পুলিশের আরও এক সদস্য
করোনায় জীবন দিলেন বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা ট্রাফিক কনস্টেবল মো. জামাল মাতব্বর (৫২)। তিনি রাজবাড়ী জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ (৫ জুলাই) বিকালে রাজবাড়ী সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) করোনায় জীবন উৎসর্গকারী কনস্টেবল মো. জামাল মাতব্বরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আইজিপি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
পুলিশ জানায়, বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
উল্লেখ্য, করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে এ পর্যন্ত ৯৯ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















