নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:১৮, ৫ জুলাই ২০২১
হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজতের বাবুনগরী, কোন বিষয়ে আলোচনা হচ্ছে?
স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার সামনে হেফাজতের বাবুনগরী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসছে হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী।
সোমবার (৫ জুলাই) চট্টগ্রাম থেকে ঢাকায় এসে কওমি মাদরাসা খুলে দেওয়া, হেফাজত নেতাকর্মীদের মুক্তি ও মামলার বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান তিনি।
জানা গেছে, রাত ৮টা ৩৭ মিনিটের দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে প্রবেশ করেন বাবুনগরী, হেফাজত কয়েকজন নেতা ছাড়াও বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা।
এর আগে, গত ১৯ এপ্রিল রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজতে ইসলামের শীর্ষ কয়েকজন নেতা বৈঠক করেন। বৈঠকে হেফাজত নেতারা ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) হারুন-অর-রশিদসহ পুলিশের দুই-তিনজন সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে হেফাজত সূত্র জানায়, বারডেম হাসপাতালে নিয়মিত মেডিকেল চেকআপ করাতে বাবুনগরী ঢাকায় এসেছেন। তিনি হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীর পরিচালিত খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় অবস্থান করছেন।
গত মার্চে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় হেফাজতের অর্ধশতাধিক নেতা গ্রেপ্তার হয়েছেন। এছাড়া প্রচণ্ড চাপে থাকা হেফাজত আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করেছে। সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতারা আলোচনা করবেন বলে সূত্রে জানা গেছে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















