ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৬, ৫ জুলাই ২০২১
আপডেট: ২২:১২, ৫ জুলাই ২০২১

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল ফের বন্ধ

দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৬৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি শনাক্ত করা হয়েছে সর্বোচ্চ ৯ হাজার ৯৬৪ জন। এমন পরিস্থিতিতে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবারের (৮ জুলাই) প্রথম প্রহর থেকে ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

সোমবার (৫ জুলাই) বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স মেম্বার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১ থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন জারি করেছিল। কিন্তু দেশে পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় সেই মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

প্রথম দফার এ কঠোর লকডাউনে কেবল বিদেশগামীদের জন্য সীমিত সংখ্যক অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক। কিন্তু করোনার উদ্বেগজনক পরিস্থিতিতে আবারও বন্ধ করতে বাধ্য হলো বেবিচক।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়