নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৫২, ৬ জুলাই ২০২১
টিকা কার্যক্রম: সিটি কর্পোরেশন এলাকায় মডার্না আর জেলা-উপজেলায় সিনোফার্ম
মহামারি করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী আবারও শুরু হতে যাচ্ছে টিকাদান কর্মসূচি। আর বন্ধ থাকা নিবন্ধন কার্যক্রম আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, এবার টিকাদান কর্মসূচিতে মডার্না এবং সিনোফার্ম টিকা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটি।
এ ব্যাপারে কমিটির সদস্য ডা. শামসুল হক বলেন, গত ৭ ফেব্রুয়ারি দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। কিন্তু মাঝে কিছু দিন স্বল্পতার কারণে টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। কিন্তু কয়েকদিন আগে মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ টিকা আমাদের হাতে এসেছে। এই টিকা দিয়ে আমরা আবার টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি।
তিনি বলেন, এবার টিকা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্নার টিকা দেওয়া হবে দেশের ১২ সিটি করপোরেশন এলাকায়, আর চীন থেকে কেনা সিনোফার্মের টিকা দেওয়া হবে জেলা ও উপজেলা পর্যায়ে।
এ সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে শামসুল হক বলেন, মডার্নার ভ্যাকিসন টেম্পারেচার সেনসিটিভ, মাইনাস ২০-তে রাখতে হয়, তাই এ টিকা দেওয়া হবে সিটি করপোরেশন এলাকায়। আর সিনোফার্মের ভ্যাকসিন রাখা যায় দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসে। তাই জেলা এবং উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকা দেওয়া হবে। এছাড়া একই জায়গায় যদি দুই ধরনের টিকাদান কর্মসূচি চলে তাহলে সমস্যা তৈরি হতে পারে। সঙ্গে তাপমাত্রার একটা বিষয় তো রয়েছেই। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, গণ-টিকাদান কর্মসূচির আওতায় আরও বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে ৪০ বছরের বাধ্যবাধকতা থেকে কমিয়ে ৩৫ বছর করার চিন্তা করছে সরকার।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















