ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৩, ৬ জুলাই ২০২১
আপডেট: ১৯:১১, ৬ জুলাই ২০২১

চলতি মাসে পাওয়া যাবে রাশিয়ার টিকাও

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। (ফাইল ছবি)

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। (ফাইল ছবি)

রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকা স্পুটনিক-৫ চলতি মাসেই (জুলাই) পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে টিকা কেনার সবরকম প্রস্তুতি শেষ হয়েছে। আশা করছি, এই মাসের মধ্যেই একটা ভালো খবর পাবো।

মঙ্গলবার (০৬ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমকে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাশিয়া থেকে টিকা কেনার বিষয়ে আমরা অনেকদিন ধরে কাজ করেছি। খুঁটিনাটি কিছু বিষয় ছিল, সেগুলো আমাদের ভ্যাকসিন কমিটি আলোচনা করে শেষ করেছে। এখন আমরা অপেক্ষায় আছি তারা কখন এবং কী পরিমাণ টিকা দেবে। তারা যখনই জানাবে, আমরা তখনই আমাদের প্রক্রিয়া শুরু করে দেব।

তিনি বলেন, আমরা বলেছি যত দ্রুত সম্ভব আমাদেরকে টিকা দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। তারা আমাদেরকে বিস্তারিত জানাবে যে অমুক দিন, এতো সংখ্যক টিকা আমরা দেব, তখন আমরা সে অনুযায়ীই ব্যবস্থা নেব।

গত ২৭ এপ্রিল রাশিয়ার টিকা স্পুটনিক-৫ বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। ওইদিন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য জানান।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়