নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:১৮, ৬ জুলাই ২০২১
‘ব্যক্তি স্বার্থে নয়, জাতীয় স্বার্থে দেখা করেছি; স্বরাষ্ট্রমন্ত্রী মৌখিক আশ্বাসও দিয়েছেন’
ব্যক্তি স্বার্থে নয়, জাতীয় স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনাইদ বাবুনগরী। হেফাজতের নেতাকর্মীদের মুক্তির দাবির বিষয়ে বলেন, দাবি পূরণের মৌখিক আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন।
সোমবার (০৫ জুলাই) চট্টগ্রাম থেকে ঢাকায় এসে রাতে কয়েকজন সহকর্মীকে নিয়ে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান হেফাজত আমির বাবুনগরী। প্রায় দুই ঘণ্টা পর মন্ত্রীর বাসা থেকে বের হন তাঁরা। বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা কথা বলার চেষ্টা করলেও হেফাজত নেতারা কোনো কথা বলেননি।
আজ হেফাজত নেতাদের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে ব্যাখ্যা দেন জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, ব্যক্তিগত কোনো কারণে নয়, জাতীয় স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক হয়েছে।
জুনায়েদ বাবুনগরী বলেন, বৈঠকে আমরা আলেম-উলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতার ও হয়রানি বন্ধ এবং কওমি মাদরাসা খুলে দেওয়ার দাবি জানিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবিগুলো মেনে নেওয়ার মৌখিক আশ্বাস দিয়েছেন। আমরা আশা করছি সরকার দ্রুত আমাদের দাবি মেনে আলেম-উলামাদের মুক্তি দেবে।
বৈঠকে হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জেহাদি, জ্যেষ্ঠ নায়েবে আমির আতাউল্লাহ হাফেজ্জী, নায়েবে আমির আবদুল আওয়াল, প্রচার সম্পাদক মুহিউদ্দীন রাব্বানী, আবদুল কাইয়ুম সুবহানী ও জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















