আপডেট: ০৭:৫৫, ৯ সেপ্টেম্বর ২০১৯
বৃটেনে পাইলটদের ধর্মঘট, সকল ফ্লাইট বাতিল ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: বৃটেনে পাইলট অ্যাসোসিয়েসনের ডাকা ধর্মঘটের কারণে সোম এবং মঙ্গলবার (৯ ও ১০ সেপ্টেম্বর) নির্ধারিত সকল ফ্লাইট বাতিল ঘোষণা করেছে ব্রিটিশ এয়ারোয়েজ।
বেতনভাতা নিয়ে ব্রিটিশ এয়ারওয়েজের সাথে দ্বন্দ্ব শুরু হওয়ার পর এই ধর্মঘটের ডাক দেয় ব্রিটিশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েসন (বিএএলপিএ) বলে খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম সিএনএন।
বিএএলপিএর টুইটার একাউন্ট থেকে রবিবার (৮ সেপ্টেম্বর) জানানো হয়েছে, বুধবার (১১ সেপ্টেম্বর) তারা তাদের দাবি দাওয়া নিয়ে ক্যারিয়ারটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে বসতে আগ্রহী।
সোমবার (৯ সেপ্টেম্বর) ব্রিটিশ এয়ারোয়েজ এক বিবৃতিতে জানায়, তারা পাইলট অ্যাসোসিয়েসনের সাথে আলোচনা করতে প্রস্তুত।
ব্রিটিশ এয়ারওয়েজ আরও জানায়, যেহেতু তাদের কাছে কোন তথ্য নেই যে কোন কোন পাইলট ধর্মঘটে আছেন। তাই তারা এ ব্যাপারেও জানেন না কোন কোন বিমান ছাড়া যাবে। সে কারনেই আগামী দুইদিনের সব ফ্লাইট তারা বাতিল করেছেন। ভ্রমণেচ্ছু সকলকে তারা অনুরোধ করেছেন পরিকল্পনা পরিবর্তন করতে।
ওয়েবসাইটের তথ্যানুসারে জানা যায়, বিএএলপিএ যুক্তরাজ্যের প্রায় ১০ হাজার পাইলটের প্রতিনিধিত্ব করে। যাদের মধ্যে ৮৫ শতাংশ পাইলট বাণিজ্যিকভাবে উড্ডয়ন করে থাকেন। তাদের মধ্যে ৯৩ শতাংশই এই ধর্মঘটের ব্যাপারে একমত হয়েছেন।
বিএএলপিএ এর পক্ষ থেকে জানানো হয়েছে, যদি তাদের দাবির ব্যাপারে ব্রিটিশ এয়ারওয়েজ কোন সমাধান দিতে না পারে, তাহলে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে আবারও ধর্মঘটে যাবেন তারা।
এদিকে, ব্রিটিশ এয়ারওয়েজ সিএনএনকে জানিয়েছে, পাইলটদের বর্ধিত বেতনভাতার ব্যবস্থা করতে গিয়ে এ বছরেই তারা যাত্রী প্রতি বিমানভাড়া ১১ শতাংশ বাড়িয়েছে। তারপরও পাইলটদের এরকম আচরণ ব্যবসায়ে সংস্থাটির সুনাম নষ্ট করছে।
আইনিউজ/এইচএ- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























