ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩১, ৭ জুলাই ২০২১
আপডেট: ১৬:৫৯, ৭ জুলাই ২০২১

দিলীপ কুমারের মৃত্যুতে শেখ হাসিনার শোক

বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ভারতের মুম্বাইয়েরে পিডি হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের এই কিংবদন্তি অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

১৯২২ সালের ১১ ডিসেম্বর পাকিস্তানের খাইবারে জন্ম দিলীপ কুমারের, তবে পরিবারের দেওয়া নাম হল মুহাম্মদ ইউসুফ খান।

দিলীপ কুমারের বলিউডে প্রবেশ ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার মাধ্যমে। তবে নায়ক হিসেবে তাকে পরিচিতি দেয় ১৯৪৭ সালে মুক্তি পাওয়া ‘জুগনু’। তারপর থেকেই বলিউডে শুরু হয় দিলীপ কুমারের ‘নয়াদৌড়’। ‘মুঘল-এ-আজম’, ‘মধুমতী’ থেকে ‘ক্রান্তি’, ‘মশাল’, ‘কর্মা’, ‘সওদাগর’, ‘কিলা’ প্রায় পাঁচ দশক ধরে বলিউডে রাজত্ব করেছেন কিংবদন্তি অভিনেতা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়