নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৩৩, ৭ জুলাই ২০২১
জাপান থেকে ২৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসতে পারে
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, কোভ্যাক্স উদ্যোগের আওতায় জাপান থেকে ২৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসতে পারে।
বুধবার (৭ জুলাই) রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
ড. মোমেন বলেন, টিকা আনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোভ্যাক্স উদ্যোগের আওতায় জাপান থেকে ২৫ লাখ টিকা আসতে পারে। জাপান থেকে টিকা পাওয়ার বিষয়ে আমরা প্রত্যাশা করছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন থেকে প্রতি মাসে ৫০ লাখ করে তিনমাসে দেড় কোটি সিনোফার্মের কেনা টিকা দেশে আসবে। চলতি মাসের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়ন থেকেও আসবে ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা।
মন্ত্রী আরও জানান, বেসরকারি খাত করোনার টিকা আমদানি করতে আগ্রহী হলেও জননিরাপত্তার কারণে সরকার আপাতত নিজেই তা করবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















