নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৩১, ৮ জুলাই ২০২১
পরিস্থিতি মোকাবিলায় অক্সিজেন-করোনা বেড বাড়ানোর নির্দেশ
দেশে ভয়াবহ রূপ ধারণ করেছে করোনাভাইরাস। দৈনিক সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বুধবার রেকর্ড ২০১ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এমন পরিস্থিতিতে দেশের সব বিভাগ ও জেলা প্রশাসনকে হাসপাতালে অক্সিজেন সরবরাহ এবং করোনা রোগীদের জন্য শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
বৃহস্পতিবার (৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি করণীয় ও চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপসর্গ/লক্ষণ যুক্ত ব্যক্তিদের অবশ্যই ঘরে থাকার অনুরোধ করেন। প্রয়োজনে স্থানীয় প্রশাসন কর্তৃক আইসোলেশন নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
এ সময় মুখ্য সচিব অক্সিজেন সরবরাহ বৃদ্ধিসহ হাসপাতালসমূহে কোভিড-১৯ শয্যা সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















