নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:৩২, ৮ জুলাই ২০২১
‘মৃত্যুর মিছিল দীর্ঘায়িত করবেন কি-না, সেই সিদ্ধান্ত আপনার’
বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘চলমান লকডাউন দুই সপ্তাহ অনেক বেশি দিন না। এ দুই সপ্তাহের কারণে আপনি যদি ৫০ বছর বাঁচতে পারেন, তাহলে দুই সপ্তাহ ঘরে থাকতে হবে। মৃত্যুর মিছিল দীর্ঘায়িত করবেন কি-না, সেই সিদ্ধান্ত আপনার নিজের।’
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে বাংলাদেশ দোকান মালিক সমিতি কর্তৃক দুস্থদের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, ‘কঠোর লকডাউনেও অনেকের বাসায় থাকতে ভালো লাগে না, বিরক্ত লাগে। অনেকেই আবার লকডাউন কেমন হচ্ছে, তা দেখতে বের হচ্ছেন।’
তিনি বলেন, ‘নিজেরা বাইরে বের হয়ে, স্বাস্থ্যবিধি না মেনে অসুস্থ হবেন। এরপর হাসপাতালে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে অ্যাটাক (আক্রমণ) করবেন, এটা ঠিক নয়। দয়া করে এ কাজগুলো করবেন না। আসুন সবাই মিলে দেশটাকে রক্ষা করি। দুই সপ্তাহের কারণে আপনি যদি ৫০ বছর বাঁচতে পারেন, তাহলে দুই সপ্তাহ ঘরে থাকতে হবে।’
আইজিপি বলেন, ‘গুলশান এলাকায় অনেক ট্রাফিক বেড়ে গেছে। তাদের প্রত্যেকেরই জরুরী কাজ। এই মহামারিতে যদি ১৮ কোটি লোক আক্রান্ত হয়, প্রত্যেকের জন্য হাসপাতালের বেড দেয়া সম্ভব না। উন্নত দেশগুলোও পারেনি। দয়া করে রাস্তাঘাটে ভিড় করবেন না। জরুরী কাজ একটু কমান। বিনা প্রয়োজনে ঘর থেকে কেউ বের হবেন না।’
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিদর্শক বলেন, রাজধানী ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র। এ শহরে কয়েক কোটি লোকের বসবাস। এর বাইরেও ঢাকার বাইরের আশেপাশের এলাকা থেকে কাজের জন্য অনেকেই এখানে আসেন। এ শহরে বৈশ্বিক ধনী লোক থেকে শুরু করে বস্তিবাসীরাও বাস করে। সবাই মিলেই আমরা করোনা অতিমারির দুর্যোগ মোকাবিলা করছি।
তিনি আরো বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। সে সময় খালি হাতে দুর্ধর্ষ পাকিস্তানি বাহিনীকে পরাজিত করেছি আমরা। কারণ আমাদের জাতিগত ঐক্য ছিল।
আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং আমাদের জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা এ করোনা দুর্যোগও মোকাবিলা করতে পারব। যে যেখানে আছি, সেখান থেকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী চেষ্টা করছেন এ লকডাউনে যেন কোনো পরিবার কষ্টে না থাকে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















