নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:২১, ৮ জুলাই ২০২১
অনলাইনে ছয় দিনে ২০৬ কোটি টাকার কোরবানির পশু বিক্রি
এবারও করোনাভাইরাস মহামারির মধ্য দিয়েই পালিত হবে পবিত্র ঈদুল আজহা। কোরবানিকে সামনে রেখে অনলাইনে শুরু হয়েছে পশু ক্রয়-বিক্রয়। জানা গেছে, মাত্র ছয়দিনে অনলাইনে সরকারি-বেসরকারি পর্যায়ে প্রায় ২০৬ কোটি টাকায় ২৬ হাজার ৩০৮টি কোরবানির পশু বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার ৭৪১টি অনলাইন বাজারের তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর।
প্রাণিসম্পদ অধিদফতরের তথ্যানুযায়ী, ২০২১ সালের ২ জুলাই অনলাইনে পশুর হাটের কার্যক্রম শুরু হয়। এরপর থেকে ৭ জুলাই পর্যন্ত ২৬ হাজার ৩০৮টি গবাদিপশু বিক্রি হয়েছে। যা দিনে গড়ে ৪ হাজার ৩৮৪টি পশু বিক্রি হয়েছে। ছয়দিনে ১ লাখ ৪১ হাজার গবাদিপশুর তথ্য অনলাইনে আপলোড করা হয়েছে।
অধিদফতরের তথ্যমতে, অনলাইনে কোরবানির পশু বিক্রির কার্যক্রমের ছয় দিনে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ১১১ কোটি টাকায় ১৫ হাজার ৭৫টি পশু কেনাবেচা হয়েছে। বিভাগটিতে ৫১ হাজার ৬৪৯টি গবাদিপশুর তথ্য অনলাইনে আপলোড করা হয়েছে। অনলাইনে কোরবানির পশু বিক্রিতে দ্বিতীয় স্থানে ঢাকা, তৃতীয় স্থানে রাজশাহী বিভাগ রয়েছে।
প্রাণিসম্পদ অধিদফতরের উপ-পরিচালক (খামার) জিনাত সুলতানা বলেন, গত বছর ৯৪ লাখ ৫০ হাজারের মতো পশু কোরবানি হয়েছে। এর মধ্যে অনলাইনে প্রায় ৭০ হাজার পশু বিক্রি হয়। এবার এখন পর্যন্ত অনলাইন ২৬ হাজার ৩০৮টি গবাদিপশু বিক্রি হয়েছে। করোনার কারণে অনলাইনে কোরবানির পশু বিক্রি বাড়বে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















