নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৫১, ৮ জুলাই ২০২১
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে ফেসবুকে প্রতারণা করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
গ্রেফতার ওই যুবকের নাম- কামরুল হাসান হিমেল। সে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের বাগৃয়াল গ্রামের আনহার মিয়ার ছেলে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ফেসবুক আইডি, মোবাইল ফোন, সিমকার্ড, ফেক ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি উদ্ধার করা হয়।
বুধবার (৭ জুলাই) সিলেট জেলার সদর থানার সুরমা টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম টিমের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদ বৃহস্পতিবার রাতে জানান, গ্রেফতারকৃত হিমেল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসারের নিজস্ব ফেসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তিগত ছবি সংগ্রহ করেন। অভিযুক্ত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত ছবি দিয়ে ফেক ফেসবুক আইডি খুলে বিভিন্ন পেশার মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট প্রেরণ করে পরিচিত হতেন। এরপর তাদের চাকরির প্রলোভন, চাকরিজীবীদের ভালো জায়গায় পোস্টিং ও সরকারি কোয়াটার্স দেয়ার কথা বলে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।
অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















