নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:০৭, ৯ জুলাই ২০২১
স্ত্রী-সন্তানসহ করোনা আক্রান্ত বিএনপি নেতা নাসের রহমান
নাসের রহমান ও তাঁর স্ত্রী রেজিনা রহমান।
স্ত্রী-সন্তানসহ করোনা আক্রান্ত হয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি আইনিউজকে নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন।
তিনি জানান, নাসের রহমান, তাঁর স্ত্রী রেজিনা রহমান এবং তাঁদের মেয়ের তিনদিন আগে করোনা পজিটিভ রিপোর্ট আসে। আজ নাসের রহমানের অক্সিজেন সেচুরেশন ওঠানামা করলে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর স্ত্রী রেজিনা রহমান ও মেয়ের শারীরিক অবস্থা ভালো আছে।
এদিকে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান করোনা আক্রান্ত নাসের রহমান ও তাঁর পরিবারের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। ভিপি মিজান আইনিউজকে বলেন, তাঁদের সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাইছি।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















