নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৩৩, ৯ জুলাই ২০২১
রূপগঞ্জে জুস কারখানার অগ্নিকাণ্ডে ৪০ শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪০ জন মারা গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।- খবর বিবিসি
শুক্রবার দুপুর দেড়টায় ফায়ার সার্ভিসের উপ পরিচালক দেবাশিষ বর্ধন জানান, "এখন পর্যন্ত অন্তত ৪০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে।''
হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেবাশিষ বর্ধন।
বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার কর্ণগোপ এলাকায় সেজান ফুড ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
এদিকে, আগুন লাগার পর অনেকেই ছাদ থেকে লাফিয়ে পড়ে বাঁচার চেষ্টা করে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের অনেককেই স্থানীয় হাসপাতালের পাশাপাশি ঢাকা মেডিকেলসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছিল ভোরের দিকে, সকালে আবারো বেড়ে যায় আগুন। আমরা কাজ করছি।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণগোপ এলাকায় সেজান জুস কারখানায় প্রায় সাত হাজার শ্রমিক কাজ করেন। সাততলা ভবনে থাকা কারখানাটির নিচ তলার একটি ফ্লোরে কার্টন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় কালো ধোঁয়ায় কারখানাটি অন্ধকার হয়ে যায়।
একপর্যায়ে ছোটাছুটি শুরু করেন শ্রমিকরা। কেউ কেউ ভবনের ছাদে অবস্থান নেন। আবার কেউ কেউ ছাদ থেকে লাফিয়ে পড়তে শুরু করেন। এ সময় ঘটনাস্থলেই স্বপ্না ও মিনা নামে দুই নারী নিহত হন। পরে মোরসালিন লাফ দিয়ে আহত হলে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















