নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:১৭, ৯ জুলাই ২০২১
অন্তঃসত্ত্বা ছিলেন কলেজছাত্রী মুনিয়া
রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে মোসারাত জাহান মুনিয়ার (২১) মৃত্যুর ঘটনায় লাশের চূড়ান্ত ফরেনসিক পরীক্ষা হয়েছে। পরীক্ষার প্রতিবেদনে মুনিয়া অন্তঃসত্ত্বা ছিলেন।
মুনিয়ার গর্ভের সন্তানের বাবা কে তা এখন ডিএনর প্রতিবেদন হাতে এলেই জানা যাবে। পুলিশের একটি বিশেষ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ফরেনসিক প্রতিবেদনে তরুণী মুনিয়া মৃত্যুর আগে তিন থেকে চার সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন বলে উল্লেখ রয়েছে। বিষয়টি ধামাচাপা দিতে জোর লবিং চালায় একটি পক্ষ।
এ ব্যাপারে জানতে চাইলে গুলশান থানার ওসি মো. আবুল হাসান কোনো কিছু পাননি বলে জানান। এছাড়া ডিএনএ প্রতিবেদন হাতে আসেনি বলেও জানান ওসি।
ওসি মো. আবুল হাসান জানান, ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে মুনিয়ার অন্তঃসত্ত্বা থাকার বিষয়টি ধারণা করেছেন চিকিৎসকরা। চূড়ান্ত ফরেনসিক প্রতিবেদনে সব বিষয় পরিষ্কার হয়ে যাবে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার তৃতীয় তলার একটি অভিজাত ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রতিমাসে এক লাখ ১০ হাজার টাকা ভাড়ার বিনিময়ে মুনিয়াকে ওই ফ্ল্যাটে আনভীর রেখেছিলেন বলে অভিযোগ উঠে। এ ঘটনা প্রকাশ পাওয়ার পর সারাদেশে তোলপাড় শুরু হয়। পরকীয়া ও হত্যাকাণ্ডের অভিযোগে আনভীরকে বিচারের মুখোমুখি করার দাবি বিভিন্ন মহল থেকে ওঠে।
পুলিশ সূত্র জানিয়েছিল, গত মার্চ মাস থেকে মারা যাওয়ার আগ পর্যন্ত গুলশানের ফ্ল্যাটে একাই থাকতেন মুনিয়া। সেখানে তার প্রেমিক বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনভীর যাতায়াত করতেন বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
মুনিয়ার স্বজনদের দাবি, বিয়ের প্রলোভন দেখিয়েই মুনিয়াকে লাখ টাকার ফ্ল্যাটে রেখেছিলেন আনভীর। দীর্ঘদিন ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের পর দূরে সরে যেতে টাকা চুরি ও আত্মহত্যার নাটক সাজান প্রতারক প্রেমিক আনভীর।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















