ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩০, ৯ জুলাই ২০২১
আপডেট: ১৮:১৩, ৯ জুলাই ২০২১

করোনায় দেশে রেকর্ড ২১২ জনের মৃত্যু, শনাক্ত ছাড়াল ১০ লাখ

দেশে ভয়াবহ রূপ ধারণ করেছে করোনাভাইরাস। ভাইরাসটির সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে রেকর্ড ২১২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মৃত্যূবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৪ জনে।

শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই সময়ে শনাক্ত করা হয়েছে ১১ হাজার ৩২৪ জন করোনা রোগীকে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৫৪৩ জনে।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৫৮৬ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ। 

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৬ হাজার ৩৮ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জনে।  

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। এর দশদিন পর পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়