ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১, ৯ জুলাই ২০২১
আপডেট: ২২:৪১, ৯ জুলাই ২০২১

রূপগঞ্জের অগ্নিকাণ্ডে উদ্ধার কাজ পরিদর্শনে পাটমন্ত্রী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস (সেজান জুস নামে পরিচিত) ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের উদ্ধার কাজ পরিদর্শন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক।

মন্ত্রী ব্যক্তিগতভাবে এবং নারায়ণগঞ্জ জেলার জনগণের পক্ষ থেকে  নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নিহতের পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য মন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান। এছাড়া তিনি আহতদের সুচিকিৎসার নিশ্চিতের জন্য নির্দেশনা প্রদান করেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৮ জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার পর কারখানাটিতে আগুন লাগে। আগুনে ৫০ জনের অধিক লোক মারা গেছে। আহত হয়েছে ৫০ জনের অধিক।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর আগে ভবন থেকে লাফিয়ে পড়ে তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে অগ্নিকাণ্ডটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়াল।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। রূপগঞ্জের ইউএনও শাহ নুসরাত জাহান জানান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম ব্যাপারীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন রূপগঞ্জের ইউএনও, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক, পুলিশের একজন প্রতিনিধি এবং কলকারখানা অধিদফতরের একজন প্রতিনিধি।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই কারখানা ভবনের নিচতলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। আতঙ্কে শ্রমিকরা ভবনের ছাদে জড়ো হন। ছাদসহ বিভিন্ন তলা থেকে লাফিয়ে পড়েন অনেকে। এতে ওই রাতেই তিনজনের মৃত্যুর খবর জানানো হয়, আহতও হন বেশ কিছু শ্রমিক।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়