ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৮, ৯ জুলাই ২০২১
আপডেট: ০৯:১২, ১০ জুলাই ২০২১

ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

করোনা ভাইরাস মহামারির প্রেক্ষিতে মানবিক সহায়তা হিসেবে  সরকারের পক্ষ হতে ঢাকা বিভাগে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল ৮ জুলাই ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

শরীয়তপুর জেলায় ১ লাখ  ৬৯ হাজার টাকা নগদ অর্থ এবং ২ হাজার কেজি চাল বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৩৩ হট লাইনে ত্রাণ বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট  জেলার  জেলা তথ্য অফিসসমূহ ঢাকা বিভাগীয়  তথ্য অফিসের মাধ্যমে  এসব তথ্য জানিয়েছে।

এছাড়াও লকডাউনের নবম দিনে আজ শুক্রবার (৯ জুলাই) চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় অসহায়, কর্মহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বান্দরবান জেলা প্রশাসন কর্তৃক আজ জেলার জিমনেসিয়াম মাঠে ৩৭০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। ত্রাণ গ্রহীতাদের মধ্যে ছিল শীল কল্যাণ সমিতির কর্মচারী, দিনমজুর, গৃহকর্মী, আবাসিক হোটেল, মোটেল ও গেস্টহাউজের কর্মচারী।

এদিকে লক্ষ্মীপুর জেলায় আজ জেলা প্রশাসন কর্তৃক প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২২০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়। 

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়