নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:০২, ১০ জুলাই ২০২১
ঈদুল আজহা কবে, জানা যাবে রোববার
মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা কবে উদযাপিত তা জানা যাবে রোববার (১১ জুলাই)। জিলহজ মাসের চাঁদ দেখতে রোববার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
শনিবার (১০ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন বিষয়টি গণমাধ্যমকে জানান।
তিনি জানান, কাল বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে।
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে বলেও জানান শায়লা শারমীন।
রোববার ১৪৪২ হিজরি সনের চাঁদ দেখা গেলে সোমবার (১২ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ২১ জুলাই (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে সোমবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী মঙ্গলবার (১৩ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, ঈদ উদযাপিত হবে ২২ জুলাই।
ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে।
বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
অপরদিকে সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, সে হিসাবে আগামীকাল রোববার (১১ জুলাই) জিলহজ মাস শুরু হবে। আর দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২০ জুলাই (মঙ্গলবার)।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















