নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৩১, ১০ জুলাই ২০২১
সজীব গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ গ্রেফতার ৮
আবুল হাসেম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল হাসেম ও এমডিসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।
অগ্নিকাণ্ডে ৫২ জন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম।
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের তথ্য অনুসারে ভবন নির্মাণে অনেক ত্রুটি ছিল। সেখানে অগ্নিনির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না। আমরা মনে করি, এটি একটি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।’
এসপি বলেন, ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই কারখানা ভবনের নিচতলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। এতে ওই রাতেই তিনজনের মৃত্যুর খবর জানানো হয়, আহতও হন বেশ কিছু শ্রমিক।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় শুক্রবার সকালে ওই ভবনের চারতলা থেকে ২৬ নারীসহ ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২ জনে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















