ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০০, ১০ জুলাই ২০২১
আপডেট: ১৮:১৮, ১০ জুলাই ২০২১

আগস্টের শুরুতে দেশে আসছে ফাইজারের ৬০ লাখ টিকা

আগস্ট মাসের শুরুতে কোভ্যাক্সের আওতায় ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে ফিল্ড হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পৌঁছানো চিঠিতে জানানো হয়েছে আগস্ট মাসের শুরুতেই ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা আমাদের দেওয়া হবে। এছাড়াও এ মাসের শেষের দিকে বা আগস্টের প্রথম দিকে চীন থেকে আরো ৫০ লাখ ডোজ টিকা আসছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আশা করছি আগামী দেড় মাসের মধ্যে আমাদের হাতে এক থেকে দেড় কোটি ডোজ টিকা থাকবে। এছাড়াও আগস্ট মাসে আরো কিছু টিকা আসার কথা রয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ প্রমুখ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়