নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:০৩, ১০ জুলাই ২০২১
ঢাকায় করোনা রোগীদের জন্য হচ্ছে ১২শ’ শয্যার হাসপাতাল
করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১২০০ বেডের (শয্যা) একটি হাসপাতাল করার উদ্যোগ নিয়েছে সরকার।
শনিবার (১০ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হাসপাতালটি বিএসএমএমইউর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী করোনা হাসপাতাল ও শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তারপরই ঢাকা শহরে আমরা ভবন দেখা শুরু করি। কাল (শুক্রবার) সারাদিন অনেক ভবন দেখা হয়েছে যেগুলোকে হাসপাতালে রূপান্তরিত করা যায়। এর মধ্যে এই কনভেনশন হলটিকে আমরা নির্ধারণ করেছি।
মন্ত্রী বলেন, এখানে সাধারণ শয্যা ছাড়াও করোনা রোগীদের চিকিৎসার জন্য ৪০০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং ৪০০ শয্যার হাই-ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থাকবে। একটি পৃথক হাসপাতাল হচ্ছে এখানে। এখানে করোনার চিকিৎসার জন্য সবচেয়ে ভালো হাসপাতালটি হবে।
এ সময় জাহিদ মালেক বলেন, গত ১০ দিনে কমপক্ষে ৯০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। সম্প্রতি রোগী বেড়েছে ৮ গুণ। শতকরা ৮০ ভাগ শয্যায় রোগী ভর্তি রয়েছে। দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে।
তিনি আরও বলেন, বিভিন্ন উৎস থেকে প্রায় পৌনে ২ কোটি টিকা আগামী এক-দুই মাসের মধ্যেই পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জানান, করোনা রোগীদের চিকিৎসাসেবার জন্য ফিল্ড হাসপাতাল তৈরির যাবতীয় প্রস্তুতি রয়েছে। সরকারের প্রয়োজনীয় সহায়তা পেলে দ্রুততম সময়ের মধ্যে এই হাসপাতাল চালু করা হবে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















