ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৯, ১১ জুলাই ২০২১
আপডেট: ১৫:১৭, ১১ জুলাই ২০২১

দুদিন পর বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা

মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশে গত দুদিন ধরে বৃষ্টি কমে গেছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, দুদিন পর বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

রোববার (১১ জুলাই) আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরবর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

শনিবার সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে ৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলও তেতুলিয়ায়, ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়