নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:২৪, ১১ জুলাই ২০২১
ঈদুল আজহার তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির বৈঠক আজ
মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা কবে উদযাপিত তা জানতে আজ রোববার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক বসছে।
রোববার (১১ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
এর আগে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
যাতে বলা হয়েছে, চাঁদ দেখা কমিটির সভা শেষে পবিত্র ঈদুল আজহার দিন তারিখ ঘোষণা করা হবে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
এদিকে সৌদি আরবের সর্বোচ্চ আদালত আজ জিলহজ মাসের প্রথম দিন ঘোষণা করেছে। জিলকদ মাস শেষ হয়েছে গতকাল। সে হিসাবে ১৯ জুলাই পবিত্র হজ। আর ২০ জুলাই পবিত্র ঈদুল আজহা।
সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসাবে ২১ জুলাই বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে পুরো বিষয়টিই চাঁদ দেখার ওপর নির্ভর করছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















