নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:১৭, ১২ জুলাই ২০২১
যেকোনো সময় ধসে পড়তে পারে হাসেম ফুডের পোড়া কারখানা ভবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানা ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে। ভবনটিতে আগুনের ভয়াবহতা এমন ছিল যে, ওই ভবনের সিমেন্ট ও রডের টেম্পারেচার নষ্ট হয়ে গেছে। তাই ভবনটি ব্যবহারের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ মনে করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর।
জানা গেছে, ছয়তলা ভবনটির পাঁচতলার মাঝের অংশ ধসে পড়েছে। আগুনের তাপ এতো বেশি ছিল যে, ছাদের আস্তরও খুলে খুলে পড়ছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলা—এই তিনটি ফ্লোরের ছাদ আগুনের তাপে জায়গায় জায়গায় দেবেও গেছে।
গত বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে ওই কারখানা ভবনে অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার প্রথম দিন তিনজনের মৃত্যু হয়। এরপর গত ৯ জুলাই সকালে ওই ভবনের চারতলা থেকে ২৬ নারীসহ ৪৯ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ২৯ ঘণ্টা পর ৯ জুলাই রাতে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) দেবাশীষ বর্ধন গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘক্ষণ আগুন থাকার কারণে ভবনের টেম্পারেচার কমে গেছে। ঝুঁকি নিয়েই ফায়ার ফাইটাররা কাজ করেন। কাজ করতে গিয়ে গতকাল শনিবার (১১ জুলাই) পঞ্চম তলার ছাদ ধসে পড়ে। ভবনটিতে ছিল না ফায়ার সার্ভিসের অনুমোদন।
তিনি বলেন, ভবনটি এখন ঝুঁকিপূর্ণ। পঞ্চম ও ষষ্ঠ তলার ছাদ ও ফ্লোর নাজুক অবস্থায় রয়েছে। যে কোনো সময় এই ছাদগুলো ধসে পড়তে পারে।
এর আগে শনিবার দেবাশীষ বর্ধন জানান, ফায়ার সার্ভিস থেকে প্রতিটি কারখানার ভবনের জন্য ফায়ার সেফটি প্ল্যানের একটি অনুমোদন দেয়া হয়। কিন্তু ভবনটির নকশা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অনুমোদন ছিল না। রাজউকের ছাড়পত্র, কারখানা অনুমোদনের ছাড়পত্র, পরিবেশের ছাড়পত্র নিয়েছিল কি-না, তা আমাদের জানা নেই।
জানা গেছে, কারখানাটির ছয় হাজার কর্মীর মধ্যে বৃহস্পতিবার বিকেলে প্রায় ৪০০ শ্রমিক ওভারটাইম (অতিরিক্ত সময়) কাজ করছিলেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তবে শ্রমিকদের দাবি, সহস্রাধিক শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগার পর সেখানে আটকা পড়ে শতাধিক। নিরাপদে বের হওয়ার আকুতি জানাতে একদল শ্রমিক চার তলায় কর্মকর্তাদের কাছে যান। সেখানে আটকা পড়েই ওই শ্রমিকদের মৃত্যু হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















