নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:১২, ১২ জুলাই ২০২১
নারায়ণগঞ্জে নব্য জেএমবির আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও
নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাঁও মিয়াবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সিটিটিসি বলছে, আস্তানায় বিস্ফোরক দ্রব্য রয়েছে।
রোববার (১১ জুলাই) রাতে সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমাদের অভিযান চলছে। আস্তানায় বিস্ফোরক আছে সন্দেহে আমরা একটি বাড়ি ঘিরে রেখেছি। ঘটনাস্থলে সোয়াট টিম যাচ্ছে।
সিটিটিসি সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আড়াইহাজারের পাঁচগাঁও এলাকার ওই জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়।
সিটিটিসির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ টিমের অতিরিক্ত উপকমিশনার এ কে এম রহমতউল্লাহ বলেন, গ্রেপ্তার হওয়া আব্দুল্লাহ আল মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি নব্য জেএমবির সক্রিয় সদস্য।
রাত সাড়ে ৮টার দিকে সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার আহমেদুল ইসলাম বলেন, গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শক্তিশালী একটি বোমা উদ্ধার হয়। ওই ঘটনা তদন্তে একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই বোমা আড়াইহাজারে এই আস্তানায় তৈরি করা হয়। নোয়াগাঁও মিয়াবাড়ি এলাকায় একটি মাদ্রাসার পাশে ওই বাড়িতে অভিযান চলছে।
সিটিটিসির একজন কর্মকর্তা বলেন, ‘ধারণা করছি ওই আস্তানাতে এখন কেউ নেই। তবে সেখানে অনেক বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম রয়েছে। তারপরও আমরা সতর্ক অবস্থানে থেকে বাড়িটি ঘিরে রেখেছি। পর্যবেক্ষণ শেষে সেখানে অভিযান চালানো হবে।’
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















