নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:৪৮, ১২ জুলাই ২০২১
দেশে একদিনে ১৩ হাজার ৭৬৮ শনাক্তের রেকর্ড, মৃত্যু আরও ২২০
গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৭৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্ত। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২২০ জন।
সোমবার (১২ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৬৩৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, উল্লিখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন সাত হাজার ২০ জন। আর মোট সুস্থ রোগীর সংখ্যা আট লাখ ৮১ হাজার ৫২১ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৪৪ হাজার ৬৭ জনের। শনাক্তের হার ৩১.২৪। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ১৫ হাজার ২৩৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৫ শতাংশ।
মারা যাওয়া ২২০ জনের মধ্যে পুরুষ ১৪২ জন, নারী ৭৮ জন। তাদের মধ্যে ১৩ জন বাসায় ও বাকি ২০৭ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃতদের বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১২১ জনেরই বয়স ৬০ বছরের বেশি। ৫১ থেকে ৬০ বছর বয়সী মারা গেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ জন, তৃতীয় সর্বোচ্চ ২৬ জন মারা গেছেন ৪১ থেকে ৫০ বছর বয়সী। এছাড়া ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৭ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী নয়জন এবং ১১ থেকে ২০ বছর বয়সী একজন।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৪ জন মারা গেছেন ঢাকা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। তৃতীয় সর্বোচ্চ ৩৭ জন চট্টগ্রাম বিভাগে ও চতুর্থ সর্বোচ্চ ২৩ জন মারা গেছেন রাজশাহী বিভাগে। এছাড়া রংপুর বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ছয়জন ও বরিশাল বিভাগে চারজন মারা গেছেন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















