নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৩০, ১২ জুলাই ২০২১
করোনাকালে দেশে একটি মানুষও না খেয়ে মারা যায়নি: কৃষিমন্ত্রী
করোনার ভয়াবহ অভিঘাতের মধ্যেও দেশের একটি মানুষও না খেয়ে মারা যায়নি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, করোনা মহামারির অভিঘাতে সারা পৃথিবী মহাসংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। বাংলাদেশে এই সংকট মোকাবিলা করার জন্য সংক্রমণের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি একদিকে যেমন খাদ্য উৎপাদন বৃদ্ধিতে জোর দিয়েছেন তেমনি অন্যদিকে ব্যাপক ত্রাণ ও খাদ্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। দেশে বর্তমানে খাদ্য ঘাটতি নেই।
মন্ত্রী আজ সোমবার (১২ জুলাই) ঢাকার শ্যামপুরে গরিব, অসহায়, দুঃস্থ ও করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মো. আজাহার এ অনুষ্ঠানের আয়োজন করেন।
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সবসময় এ দেশের মানুষের পাশে ছিল ও আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপির বিগত শাসনামলের ২০০৪-০৭ সালেও দেশে মঙ্গা হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে। মানুষ না খেতে পেয়ে মারা গেছে। সে সময়ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ খাবার নিয়ে, সাহায্য নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল।
এসময় সমালোচনায় মুখর বিএনপি ও সুশীল সমাজের প্রতিনিধিদেরকে করোনার মহাসংকটে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মন্ত্রী ।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক সংসদ সদস্য এড. সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















