ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৩, ১৩ জুলাই ২০২১
আপডেট: ১২:৫৮, ১৩ জুলাই ২০২১

১৪ থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল, এরপর ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন

১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদ উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। কোরবানির পশু কেনাকাটা ও ঈদে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে আরও  বলা হয়, ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল থাকবে। এরপর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবার কঠোর বিধিনিষেধ বহাল থাকবে।

এর আগে গতকাল সোমবার (১২ জুলাই) করোনা মহামারী বিস্তার রোধে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী কিছুদিন শিথিল করা হবে বলে জানিয়েছেন প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার। তবে আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে বলেও জানান তিনি। এছাড়া আজ মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি হবে বলেও জানিয়েছিলেন তিনি। 

চলমান কঠোর বিধিনিষেধ আগামী বুধবার (১৪ জুলাই) রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। পরে ২৩ জুলাই সকাল ৬ টা থেকে শুরু হবে আবার কঠোর লকডাউন। এটি শেষ হবে ৫ আগস্ট। 

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়