নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:০১, ১৩ জুলাই ২০২১
২৩ জুলাই থেকে বন্ধ থাকবে শিল্প-কারখানা
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একই সঙ্গে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আর এই সময়ের মধ্যে বন্ধ থাকবে সব ধরনের শিল্প-কারখানা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সব ধরনের শিল্প কলকারখানা বন্ধ থাকবে। এছাড়া এখনকার বিধিনিষেধের মতোই সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহনসহ সব যানবাহন বন্ধ এবং শপিংমল ও দোকানপাটও বন্ধ থাকবে।
প্রজ্ঞাপনে আটদিন বিধিনিষেধ শিথিল করা হলেও এর পরিসর কতটুকু, তা বলা হয়নি। শুধু বলা হয়েছে, এই সময়ে মানুষকে সতর্ক অবস্থায় থাকতে হবে এবং মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে। অর্থাৎ এই সময়ে সবকিছুই চলতে পারবে।
এর আগে করোনাভাইরাস সংক্রমণ রোধে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। পরে সেই বিধিনিষিধে এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত ঘোষণা দেওয়া হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















