নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৪৭, ১৩ জুলাই ২০২১
বিদেশগামী শিক্ষার্থীদের টিকার আবেদন নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়
বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার অপেক্ষায় রয়েছেন এমন শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা নেয়ার নিবন্ধনের আবেদন জমা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আগামী ১৩ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।
মঙ্গলবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশগামী শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে ‘ZIP/PDF’ ফাইল আকারে vaccine.coronacell@mofa.gov.bd ই-মেইলে পাঠাতে হবে। বিদেশগামী শিক্ষার্থীদের পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে), শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির চূড়ান্ত অনুমোদনের চিঠি, ছাত্রত্ব প্রমাণের সনদ, পরিচয়পত্রের মত প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে ই-মেইলে পাঠাতে হবে।
এক্ষেত্রে ই-মেইলের বিষয় উল্লেখ করতে হবে ‘Application for COVID-19 vaccination for students studying abroad (Passport no-)’। করোনার টিকা পেতে আবেদনের জন্য (https://forms.gle/6hN5a7P4bHX6r9AS9) গুগল ফরমটি যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ে আবেদনের তিন দিন পর টিকার নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে আরো কোনো তথ্যের প্রয়োজন হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















