ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১২, ১৩ জুলাই ২০২১
আপডেট: ১৭:২০, ১৩ জুলাই ২০২১

করোনায় আজও দুই শতাধিক মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২০৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৮৪২ জনে। 

একই সময়ে শনাক্ত করা হয়েছে ১২ হাজার ১৯৮ জন করোনা রোগীকে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনে।

মঙ্গলবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৭৫৫ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ।  

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৭ হাজার ৬৪৬ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জনে।  

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। এর দশদিন পর পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়