নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৩২, ১৪ জুলাই ২০২১
দেশে ১ কোটি ৫ লাখ ৫৪ হাজারের বেশি মানুষ টিকা নিয়েছেন
ফাইল ছবি
কিছু দিন বন্ধ থাকায় এবার দেশে বেশ ভালোভাবেই শুরু হয়েছে গণটিকা প্রদান। দেশের জেলা-উপজেলাগুলোতে প্রদান করা হচ্ছে চীনের সিনোফার্মের তৈরি টিকা এবং দেশের সব সিটি-কর্পোরেশনে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি করোনার টিকা মডার্না।
দেশে এ পর্যন্ত ১ কোটি ৫ লাখ ৫৪ হাজার ৪২৫ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকা নিয়েছেন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬২ লাখ ৫৬ হাজার ৩০২ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ১২০ জন।
প্রথম ডোজ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৩৮ লাখ ৬৬ হাজার ২১৯ আর নারী ২৩ লাখ ৯০ হাজার ৮৬ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৪৬ হাজার ১২৯ আর নারী ১৫ লাখ ৫১ হাজার ৯৯১ জন।
এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ১৫ হাজার ৮৯৪ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ২৭৫ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৩৬ হাজার ৫৬৬ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ২৬ হাজার ৬৯০ জন।
অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ৫৩ হাজার ৬৫১ এবং নারী ৩৭ লাখ ৬২ হাজার ২৪৩ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪২ লাখ ৯৫ হাজার ৮৬১ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৭ লাখ ৪৪ হাজার ৫৭২ এবং নারী ১৫ লাখ ৫১ হাজার ২৮৯ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৭৯ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ২ লাখ ১১ হাজার ৫৩২ এবং নারী ১ লাখ ৬৩ হাজার ৭৪৩ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৩ লাখ ৭৩ হাজার ১৬ জন প্রথম ডোজ এবং ২ হাজার ২৫৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২ লাখ ৯ হাজার ৯৭৫ এবং নারী ১ লাখ ৬৩ হাজার ৪১ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ হাজার ৫৫৭ জন পুরুষ এবং নারী ৭০২ জন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















