নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:১৯, ১৪ জুলাই ২০২১
এক ঘণ্টায় ডিএসইতে ৫০০ কোটি লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১টায় ডিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক .৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৭৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৬টির, দর কমেছে ১২৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৬ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৫০০ কোটি ৬৭ লাখ ৭৮ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৪২ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩ টির, দর কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৭ লাখ টাকা।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















