ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৩, ১৪ জুলাই ২০২১
আপডেট: ১৪:৪৬, ১৪ জুলাই ২০২১

বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা দিচ্ছে জাপান

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে ২৯ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে জাপান। জাপানের রাষ্ট্রদূত নাওকি ইটো এক টুইট বার্তায় একথা জানিয়েছেন।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোটেগি গত মঙ্গলবার ১৫টি দেশকে ১ কোটি ১০ লাখ টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়া হবে এই ঘোষণার পরে রাষ্ট্রদূত ওই টুইট করেন।

টুইটে তিনি বলেন, বাংলাদেশে খুব শিগগিরই ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠানো হবে। কোভিড মোকাবিলায় বাংলাদেশের পাশে আছে জাপান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ভ্যাকসিন অ্যালায়েন্স গাভি পরিচালিত কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে এ সব টিকা সরবরাহ করা হবে। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন জাপানে উৎপাদন করা হয়েছে।

জাপানের সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জানিয়েছে, শিগগিরই কোভ্যাক্সের টিকা পাবে বাংলাদেশ, কম্বোডিয়া, পূর্ব তিমুর, লাওস, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ফিজি, কিরিবাতি, পাপুয়া নিউ গিনি, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা, ভেনুয়াতু ও ইরান।

অবশ্য এ সব দেশের আগেই বৃহস্পতিবার ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও তাইওয়ানকে বাড়তি ১০ লাখ ডোজ করে দেওয়া হবে। এর আগেও তাইওয়ান এবং আসিয়ানভুক্ত পাঁচ দেশকে জাপান ভ্যাকসিন সরবরাহ করে।

বাংলাদেশে প্রায় ১৫ লাখ মানুষ অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছে কিন্তু দ্বিতীয় ডোজ নিতে পারেনি। তাদের জন্য এই টিকা খুব কাজে আসবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়