ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭, ১৪ জুলাই ২০২১
আপডেট: ১৬:১৪, ১৪ জুলাই ২০২১

‘যথাযথ স্বাস্থ্যবিধি না মানলে লঞ্চ মালিক-যাত্রীদের জরিমানা’

করোনাকালে ঈদযাত্রায় যথাযথ স্বাস্থ্যবিধি না মানলে লঞ্চ মালিক ও যাত্রীদের জরিমানা করা হবে। সদরঘাটে মাস্ক ছাড়া কোনো যাত্রীকে প্রবেশ করতে দেওয়া হবে না। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে এমনটাই জানিয়েছেন। 

বুধবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকা সদরঘাট নৌবন্দর পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সদরঘাট আগে অপরিষ্কার-অপরিচ্ছন্ন ছিল। কিন্ত এখন সদরঘাট বাইরে-ভেতরে ফিটফাট। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত ১১ বছর ধরে আমরা সদরঘাটের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। এতে আমাদের পাশে ছিল বিআইডব্লিউটিএ এবং লঞ্চমালিক ও যাত্রীরা। প্রতিনিয়ত সদরঘাটের উন্নয়ন হচ্ছে, একমাস পরে এসে সদরঘাটের সৌন্দর্য্য আরও দেখতে পারবেন।

তিনি আরও বলেন, সদরঘাট এখন বিমানবন্দরের মত। এটাকে আন্তর্জাতিক মানের করা হয়েছে। সৌন্দর্যবর্ধনে গাছ লাগানো হয়েছে। যাত্রীদের এখন আর ভোগান্তি নেই, কুলিদের দৌরাত্ম নেই।

এসময় অন্যদের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, যুগ্মপরিচালক গুলজারসহ ঢাকা নৌবন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আনসার, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়