নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:১১, ১৪ জুলাই ২০২১
ঈদের আগেই বিএনপিকে ‘দুঃসংবাদ’ শোনালো জমিয়ত
ঈদের আগেই বিএনপিকে ‘দুঃসংবাদ’ শোনালো জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ছেড়ে গেলো অন্যতম শরিকদল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বুধবার (১৪ জুলাই) পুরানা পল্টনে সংগঠনটির জরুরি সংবাদ সম্মেলনে কওমি মাদ্রাসাভিত্তিক প্রাচীন ধর্মীয় সংগঠন জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া জোট ছাড়ার ঘোষণা দেন।
বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ২০ দলীয় জোট ত্যাগ করা জমিয়তের জন্য কল্যাণকর। আজ থেকে জোটের কোনো কার্যক্রমে জমিয়ত থাকবে না।
জোট ছাড়ার কারণ প্রসঙ্গে বাহাউদ্দিন জাকারিয়া বলেন, জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করা, পরামর্শ না করেই উপ-নির্বাচন এককভাবে বর্জন করা, আলেমদের গ্রেফতারের প্রতিবাদ না করা, প্রয়াত জমিয়ত মহাসচিব নূর হোসেন কাসেমীর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে সমবেদনা না জানানো এবং তার জানাজায় শরিক না হওয়া।
এ সময় দলটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়া উদ্দীন আহমেদও উপস্থিত ছিলেন। জোট ত্যাগের কারণ হিসাবে তিনি বলেন, ইসলামী মূল্যবোধের প্রতি বিএনপির অনাস্থা ও জোটের শরিক দল হিসেবে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না।
জোট ছাড়ার ঘোষণা ছাড়াও সংবাদ সম্মেলন থেকে মাদ্রাসা খুলে দেওয়া এবং আসন্ন ঈদে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানানো হয়।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















