ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৩, ১৪ জুলাই ২০২১
আপডেট: ২২:৫৯, ১৪ জুলাই ২০২১

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের চিঠি

কোরবানির পশুবাহী যানবাহনের নিরাপত্তা ও ফেরিতে অগ্রাধিকার

কোরবানি পশুবাহী যানবাহন। ফাইল ছবি।

কোরবানি পশুবাহী যানবাহন। ফাইল ছবি।

কোরবানির পশুবাহী যানবাহনের নিরাপত্তা বিধান ও যানবাহনসমূহকে ফেরি পারাপারে অগ্রাধিকার প্রদানের জন্য চিঠি দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

আজ বুধবার (১৪ জুলাই) রাজধানীর সচিবালয়ে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানির পশুর বিপণনে বিকল্প বাজার ব্যবস্থাপনা বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে এই চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে কোরবানির পশুবাহী যানসমূহ যাতে কোনো চাঁদাবাজি বা হয়রানি ছাড়াই নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এ ধরনের যানবাহন যাতে ফেরি পারাপারে ও রাস্তায় অগ্রাধিকার পায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

অপরদিকে কোরবানির পশু পরিবহন, বিক্রয় ও বিক্রয় পরবর্তীতে গবাদিপশুর ব্যবসায়ীরা যাতে ছিনতাই, ডাকাতি বা কোন প্রকার নিরাপত্তাহীনতায় না পড়েন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আজ জননিরাপত্তা বিভাগে অপর একটি চিঠি পাঠিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়