নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৪০, ১৫ জুলাই ২০২১
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু
ঈদুল আজহাকে সামনে রেখে চলমান বিধিনিষেধ শিথিল করায় ফের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়। এদিন সকালে ঢাকা-সৈয়দপুর, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-যশোর রুটে তিন ফ্লাইট পরিচালনা করা হয়।
বাংলাদেশ বিমানসহ দেশীয় তিন বিমান পরিবহন সংস্থাকে সরকারি নির্দেশনা অনুযায়ী ১৫ থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে, করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি পরিস্থিতিতে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ বলবৎ থাকে।
এরও আগে ১ জুলাই থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউনের মধ্যে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষিত হয়। তবে ঢাকা-লন্ডন-ঢাকা, দুবাই, মাস্কাট, দোহাসহ আন্তর্জাতিক রুটের ফ্লাইট ওঠামানা স্বাভাবিক থাকে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















